পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
অনাস্থা ভোট
ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর ফলে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার প্রায় তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে।
অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার আইনপ্রণেতাদের ভোটাভোটিতে তিনি স্পিকারের পদ হারান। মার্কিন রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেয়ার ঘটনা এটি।
মণিপুরে চলমান জাতিসংঘর্ষ ইস্যুতে ভারতের লোকসভায় আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ভালোভাবেই উতরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদি বক্তৃতা দেয়ার পর সরকারদলীয় এমপিদের কণ্ঠভোটে খারিজ হয়ে যায় এই প্রস্তাব।
পাকিস্তানের আইন ও তথ্য বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আগামী সপ্তাহে পেছাতে পারে। যদিও শনিবার পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। শুক্রবার তিনি এমন তথ্য দিয়েছেন।